মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসতে শুরু করেছেন তারকারা।
সুরাইয়া সরওয়ার
সাদা রঙের মসলিনের শাড়ি পরে এসেছেন ব্র্যান্ড প্রোমোটার বারিশ হক। গ্রীষ্মকাল বলেই সাদা রং বেছে নিয়েছেন বলে জানালেন তিনি।
বিজ্ঞাপন
সাদা শাড়িটিতে কালো রঙের হাতের কাজ। নিয়েছেন ‘আনজারা’ থেকে।একপাশে সিঁথি করে খোপা করেছেন বারিশ। খোপায় পরেছেন লাল গোলাপ। কপালে ছোট্ট লাল টিপ।গয়না ও ব্যাগ নিয়েছেন ‘ইলোর’ থেকে।