মেরিল-প্রথম আলো পুরস্কার

‎শেষমেশ কালো বডিকনটি পরার জুতসই উপলক্ষ‍ পেলেন ঐশী

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা তারকাদের সাজপোশাক দেখুন।

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসতে শুরু করেছেন তারকারা।
ছবি: সুমন ইউসুফ
২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী এসেছেন কালো বডিকন পরে। পোশাকটির ডানে শোভা পাচ্ছে হট পিংক রঙের বো।
ঐশী জানালেন, পোশাকটি কিনেছেন দেশের বাইরে থেকে। বিশেষ উপলক্ষে পরার জন্য আলাদা করে রেখেছিলেন।
ঐশী সেজেছেন এলিগ্যান্ট মেকওভার বাই সামিনা সারা থেকে। পায়ে পরেছেন কালো রঙের পেনসিল হিল।