এবার প্রমার চমক ন্যাশনাল কস্টিউম লুকে

জাপানে চলছে সুন্দরী প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল ২০২৬। বাংলাদেশের হয়ে সেখানে গেছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা। আয়োজনের দ্বিতীয় দিনে গামছার পোশাকে নজর কেড়েছিলেন প্রমা। তৃতীয় দিনে তাঁকে দেখা গেল আরও অভিনব সাজে। ন্যাশনাল কস্টিউম পর্বে শাড়ি ও গয়নায় কোন বার্তা দিলেন প্রমা, দেখুন ৭টি ছবি–

দ্বিতীয় দিন গামছার পর মিস ইন্টারন্যাশনালের মঞ্চে এবার শাড়িতে দেখা দিলেন সাজরিয়া তাবাসসুম প্রমা। ন্যাশনাল কস্টিউম পর্বে এমন লুকে নিজেকে তুলে ধরেছিলেন প্রমা
ছবি: ফেসবুক থেকে
হ্যান্ডক্রাফটেড অফ হোয়াইট শাড়িটি এনিলা তানজুমের ডিজাইন করা। যেখানে শাড়ির জমিনে ফুটিয়ে তোলা হয়েছে মোগল আমলে তৈরি ঐতিহাসিক লালবাগ কেল্লা, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনার, রিকশা ও জাতীয় ফুল শাপলা
শাড়ির আঁচলের নকশায় এনিলা ফুটিয়ে তুলেছেন বাংলার মিষ্টিতে বোঝাই ঠেলাগাড়ি, নারকেলগাছ আর বয়ে চলা নদীতে পালতোলা নৌকা
১২ হাতের এই শাড়িতে নদীমাতৃক বাংলাদেশের জীবন, প্রকৃতি, শহুরে সংস্কৃতি, সমৃদ্ধ ঐতিহ্য আর বাঙালির আতিথেয়তার গল্পই যেন উঠে এল। শাড়ির বর্ডারজুড়ে করা হয়েছে নিখুঁত হ্যান্ডওয়ার্ক
শাড়ির সঙ্গে গয়না হিসেবে প্রমা বেছে নিয়েছিলেন গয়নার ব্র্যান্ড মোহিনীর তৈরি শাপলা মোটিফের সোনালি হার
। তবে বিশেষভাবে নজর কেড়েছে তাঁর হেডপিস। অনেকটা মুকুটের আদলে পদ্ম মোটিফের এই হেডপিসটি ডিজাইনার পলাশ বিশ্বাসের ভাবনা
নিজের ঐতিহ্যকে মোটিফ বানিয়ে ন্যাশনাল কস্টিউম পর্বে একঝলকে প্রমা যেন গোটা বাংলাদেশের ট্রেলার তুলে ধরলেন বিশ্ববাসীর কাছে। আর ইন্টারনেটে সেই ছবি আসতেই হাততালি পাচ্ছেন তিনি