মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসতে শুরু করেছেন তারকারা।
সুরাইয়া সরওয়ার
কালো রঙের ফ্লোর টাচ গাউন পরে এসেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। পোশাকটির নকশা করেছে নিকাহ বাই কিবরিয়া রাতুল। তিন দিনের মধ্যে গাউনটি তৈরি করে দিয়েছেন তিনি। গাউনটির গলা ও হাতায় পাথরের জমকালো কাজ।
বিজ্ঞাপন
চুলের মাঝখানে সিঁথি করে পনিটেইল করেছেন এই অভিনেত্রী। চুলেও লাগিয়েছেন জমকালো পাথর।তাঁর কানের টপটি বেশ কিছুদিন আগের কেনা। সুনেরাহ সেজেছেন সিগনেচার লুক বাই সামিয়া থেকে।