মেরিল-প্রথম আলো পুরস্কার

‎হলুদ শাড়িতে পরীমনি, খোঁপায় সাদা গোলাপ

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা তারকাদের সাজপোশাক দেখুন।

অভিনেত্রী পরীমনি পরেছেন হলুদ শাড়ি ও ফুলহাতা ব্লাউজ।
ছবি: ফারদীন-ই-হাসান
নিজের সংগ্রহ থেকে শাড়ির রং পছন্দ করেছেন অনুষ্ঠানের জাঁকজমকের কথা বিবেচনা করে।
খোঁপায় সাদা গোলাপ।
সেজেছেন নিজের মতো করে।
কানে ছোট পাথরের দুল, গলায় সোনালি নেকলেস।
কানের দুল ও নেকলেস নিয়েছেন জ্যাজ গোল্ডেন ডায়মন্ড থেকে।
মেকআপ নিয়েছেন সন্ধ্যার অনুষ্ঠান অনুযায়ী।