রিসোর্ট ওয়্যারে পাহাড়ি পুলে উষ্ণতা ছড়ালেন মনামী ঘোষ, দেখুন ৮টি ছবি

ছোট পর্দায় অভিনয় করে তুমুল জনপ্রিয় হন টালিউডের মনামী ঘোষ। বিশেষ করে ‘বিন্নি ধানের খই’ সিরিয়ালের মোহর চরিত্রটি তাঁকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেয়। সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন। বিশেষ করে ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। অভিনয় ছাড়াও মনামী ঘোষ নিজের ফ্যাশন দিয়েও বিশেষভাবে নজর কাড়েন ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কনটেন্ট মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। আজ ৮ আগস্ট ফেসবুকে নতুন কিছু ছবি শেয়ার করেছেন মনামী। চলুন, দেখে নেওয়া যাক

টু–পিসের রিসোর্ট ওয়্যারে পাহাড়ি এক পুলে দেখা দিলেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ
ছবি: ফেসবুক থেকে
ট্রপিক্যাল প্রিন্টেড টু-পিস এই পোশাক সুইমওয়্যার হিসেবেও পরিচিত। যার সঙ্গে মনামী কালো সানগ্লাস পরে পোজ দিয়েছেন
পোশাকটির ওপরের অংশটি বিকিনি স্টাইল ক্রপড সুইম টপ। কাঁধের স্ট্র্যাপ চওড়া এবং স্কুপ নেকলাইনের এই টপের সামনে টুইস্টেড নট ডিটেইল আছে
আর নিচের অংশে সাধারণ বিকিনি বটমের বদলে সারোং স্টাইলের র‍্যাপ স্কার্ট। কোমরের সামনের কাপড়ে নট স্টাইলের কারণে এক পাশে উঁচু থাই স্লিট তৈরি হয়েছে
পুরো সেটে উজ্জ্বল কমলা, লাল, নীল, হলুদ ও সাদা রঙের বোটানিক্যাল প্রিন্ট। ফলে পোশাকটি ট্রপিক্যাল ও ছুটির মুড তৈরি করেছে
পোশাকটির ওপরের অংশটি শরীরের মাপমতো আর নিচের অংশটি র‍্যাপ স্কার্ট হওয়ায় একই সঙ্গে রিসোর্ট ওয়্যার ও সুইমিং ওয়্যার হিসেবে ব্যবহার করা যায়
কালো সানগ্লাস আর পনিটেইল হেয়ারের পাশাপাশি অল্প কিছু অলংকার বেছে নিয়েছেন মনামী
সব মিলিয়ে পাহাড়ের ওপর তাঁর এই লুক যেন চারদিকে উষ্ণতা ছড়িয়ে দিল