
সপ্তাহের সাত দিনে সাত সাজে সেজে উঠুন। কুর্তা থেকে শাড়ি, দেশি থেকে পশ্চিমা—সব ধরনের পোশাকই থাকতে পারে তালিকায়। একঘেয়েমি কাটবে, সাজেও আসবে ভিন্নতা। আজ দেখে নিন শুক্রবার আর শনিবারের সাজ।
শুক্রবারের রাতের দাওয়াতের জন্য শাড়িতেই ফিরে আসা যাক। পাতলা তসরের এই শাড়িতে সবুজের দু-তিনটি শেড নজর কাড়ে। গলায় একই রঙের চোকার পরা হয়েছে। সঙ্গে ক্লাচ ব্যাগ। শাড়ি: ড্রেসিডেল
শনিবারটি যেন আয়েশি দিন। সপ্তাহ শুরুর আগের দিন কিছুটা আরামদায়ক পোশাক পরে কাটিয়ে দিতে পারেন। অনেক ধরনের আয়োজন থাকতে পারে এদিন। ছবি দেখা, বাইরে খেতে যাওয়া বা শুধুই ঘুরে বেড়ানো। লম্বা কাটের ম্যাক্সি ড্রেস বেছে নিতে পারেন। কটি ছাড়া বা সহ—দুইভাবেই পরা যেতে পারে। এক পাশে টুইস্ট করে পেছনে চুল আটকানো। আরেক পাশে খোলা চুলের নিচের অংশটি কোঁকড়া করা হয়েছে।