লম্বা গাউনে পিয়া বিপাশার ১০টি ছবি

গতকাল সোমবার ২০ জুলাই ছিল মডেল ও কনটেন্ট ক্রিয়েটর পিয়া বিপাশার জন্মদিন। সেজেছিলেন সাদা রঙের গাউনে। ছবিও দিয়েছেন ইনস্টাগ্রামে। তিন দিন আগে পারিবারিক এক অনুষ্ঠানেও পরেছিলেন লম্বা কাটের পোশাক। দেখে নেওয়া যাক দুই উপলক্ষে পরা পিয়ার সেসব পোশাকের একঝলক।

জন্মদিনে পরেছিলেন এইরেস বেভারলি হিলসের পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সাদা গাউনটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ হাজার টাকা
ড্রেপড হল্টার গাউনটি মেঝে ছোঁয়া
চুল ছিল খোলা
কানের দুল ও হাতের ব্রেসলেটটিও সাদা। পোশাক সাদা রঙের হলেও মেকআপ ছিল বেশ চড়া
ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের সবচেয়ে বিশেষ জন্মদিন। ঈশ্বরের কিছু উপহার ভাষায় প্রকাশ করা যায় না।’
ননদের ব্রাইডাল শাওয়ার উপলক্ষে বেছে নিয়েছিলেন হলুদ-সবুজ রঙের প্রিন্টের এই পোশাক। ঠোঁটে গোলাপি-ন্যুড লিপলাইনারের সঙ্গে গ্লসি ন্যুড লিপস্টিক। চুল মাঝখানে সিঁথি করে খোলা। সিলভার টোনের চোকার, ছোট স্টাড ইয়াররিং, ব্রেসলেট ও আংটি—গয়না ছিল পরিমিত
স্বামী কুইন্টিন টিমোথির সঙ্গে পিয়া বিপাশা
চোখের মেকআপে নরম ব্রাউন ও ন্যুড টোনের আইশ্যাডো, পাতলা আইলাইনার, ভলিউমাইজিং মাসকারা এবং ঘন করে সাজানো ভ্রু। পিচ-গোলাপি রঙের ব্লাশ চেহারায় এনেছে সতেজ আভা
ম্যাক্সি ড্রেসের ওপর লেমন ইয়েলো আর লাইম সবুজ, পিচ ও ল্যাভেন্ডার রঙের ওয়াটার কালার-ধাঁচের প্রিন্ট। গভীর প্লাঞ্জিং ভি-নেক, কোমরের কাছে আঁটসাঁট পোশাকটির নিচের অংশ ঢিলেঢালা কাটের। পোশাকটির এক পাশে স্লিট করা