১১ নভেম্বর মিস ইউনিভার্সের ৭৫তম আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়ে অভিনেত্রী সামিরা খান মাহি অংশ নিয়েছেন এ আয়োজনে। শেষ মুহূর্তে নতুন চারজন প্রতিযোগী এসে পৌঁছানোর কারণে এবার মিস উইনিভার্সে মোট প্রতিযোগী ১১৬ জন। ২৪ নভেম্বর জানা যাবে তাঁদের মধ্যে কার মাথায় উঠছে মিস ইউনিভার্সের নতুন মুকুট। মাহি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। আজ ১৮ নভেম্বর মিলেছে একটা সুখবর, সব বিভাগ মিলিয়ে ভোটের দিক থেকে সেরা ৩০ প্রতিযোগীর মধ্যে আছেন বাংলাদেশের মাহি
