অনেক সময় ঘাড়ের মেরুদণ্ডের হাড় বা সন্ধি বা পেশির সমস্যার জন্য ঘাড়ে ব্যথা হয়। এটি বেশ ভোগায়। ঘাড়ে ব্যথা থাকলে কিছু সতর্কতা জরুরি।

নিচু টেবিলে লেখাপড়া, সেলাই করা, ইস্ত্রি করা—এসব কাজে ব্যথা বাড়বে। এগুলো সাময়িকভাবে পরিহার করুন।

টেলিভিশন ও কম্পিউটার সঠিক উচ্চতায় থাকবে যেন তা চোখের সমান্তরালে থাকে, ঘাড় বাঁকা করে যেন দেখতে না হয়।

ঘাড়ে বা মাথায় ওজন বহন করবেন না, শিশুদেরও নয়।

পড়ার টেবিল বুকসমান উচ্চতার হলে ভালো।

রান্নার চুলো উঁচু হবে, ঘাড় নিচু করে কাটাকাটি, মসলা বাটা এড়িয়ে চলুন।

বালতি বা কলস বহন করবেন না। ভারী হাঁড়িপাতিলও নয়।

উবু হয়ে কাপড় কাচা বাদ দিতে হবে।

ঘাড়ে সারভাইকেল কলার পরলে আরাম পাবেন, তবে শোবার সময় পরা যাবে না। চলাফেরার সময় পরলেই ভালো।

ঘাড়ের ব্যথা প্রশমনের ব্যায়ামগুলো শিখে নিয়ে নিয়মিত করুন, গরম সেঁক দিন।

নিউরোসার্জারি বিভাগ, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল