প্রশ্ন: আখের রস খেলে কি জন্ডিসে উপকার হয়?
উত্তর: জন্ডিস হলে সহজপাচ্য যেকোনো খাবারই খাওয়া যাবে। বিশেষ কোনো খাবারে জন্ডিস কমে না। জন্ডিসের সঙ্গে আখের রসের কোনো সম্পর্ক নেই; বরং রাস্তাঘাটে অনিরাপদ ও অপরিচ্ছন্ন উপায়ে যে আখের রস তৈরি ও বিক্রি হয়, তা জন্ডিসসহ অন্যান্য পানিবাহিত সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
অধ্যাপক এবিএম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ
স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ সিনকাপি বা মূর্ছা কী? রক্তচাপ কমে গিয়ে কিছুক্ষণের জন্য আপনি অচেতন হয়ে পড়তে পারেন। মস্তিষ্কে রক্তপ্রবাহ কোনো কারণে কমে গেলে একসময় মস্তিষ্ক তার পরিণাম সামাল দিতে পারে না। তখনই চেতনা বা সংজ্ঞা হারিয়ে যায়। ‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়