সুস্মিতা সেন পঞ্চাশেও যেভাবে সুস্বাস্থ্য ধরে রেখেছেন

পঞ্চাশ ছুঁতে আর মাত্র তিন বছর বাকি সুস্মিতা সেনের। কিন্তু দেখে বোঝার উপায় নেই। ধরে রেখেছেন ঈর্ষণীয় শারীরিক গড়ন। জেনে নিন তার রহস্য।

১

দীর্ঘদিন ধরে জিমন্যাস্টিকসের চর্চা করছেন সুস্মিতা। সুস্বাস্থ্য নিশ্চিতে এর জুড়ি নেই।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২

জিম বা শরীরচর্চা কখনোই কামাই দেন না। যা কিছুই হোক, নিয়মিত করেন শারীরিক কসরত।

৩

নিয়মিত শরীরচর্চা মোটেই সহজ নয়। সে জন্য নিয়মিত নতুন নতুন লক্ষ্য নির্ধারণ করে নেন।

৪

সুস্মিতা প্রতি বেলায় পাতে তোলেন পুষ্টিকর সব খাবার। বাদ দেন না কোনো বেলার খাবার।

৫

সকাল শুরু করেন কুসুম গরম পানিতে লেবু মিশিয়ে পান করে। নাশতায় খান ফল ও ডিমের সাদা অংশ।

৬

দুপুরে খান বাসায় রান্না করা খাবার। সবজির পাশাপাশি খান গ্রিল করা মাছ বা মাংস।

৭

রাতে বাঁধাধরা না থাকলেও খান অল্প। পাতে থাকে অল্প তেলের উচ্চ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার।