জেনে নিন রাশমিকার সুস্বাস্থ্যের রহস্য

রাশমিকা মান্দানা। কর্ণাটকের মেয়ে। কন্নড় ও তেলেগু ছবিতে অভিনয় করে মাতিয়েছেন পুরো ভারত। দেশের বাইরেও পেয়েছেন জনপ্রিয়তা। থলেতে পুরেছেন সিমা ও ফিল্মফেয়ারের মতো পুরস্কার। ইদানীং তামিল ও বলিউডেও কাজ শুরু করেছেন। অভিনয়ে তো বটেই, নিজের স্বাস্থ্যের প্রতিও দারুণ মনোযোগী এই নায়িকা। ছবিতে ছবিতে জেনে নিন সে জন্য কী কী করেন তিনি।

নিয়ম করে সপ্তাহে চার-পাঁচ দিন জিমে গিয়ে শরীরচর্চা করেন রাশমিকা। তাঁর বিশেষ পছন্দ ওয়েট এক্সারসাইজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
পাশাপাশি করেন আরও বেশ কিছু শরীরচর্চা। নিয়মিত করেন পাওয়ার ইয়োগা, সাঁতার, হাঁটাহাঁটি ও কিকবক্সিং
শরীর ধরে রাখতে রুটিন মেনে খাওয়াদাওয়া করেন রাশমিকা। বাড়তি বা অস্বাস্থ্যকর কিছুই পাতে তোলেন না
তাঁর এই খাওয়ার রুটিন শুরু হয় ঘুম থেকে ওঠার পর থেকেই। সকাল শুরু করেন এক গ্লাস গরম পানি দিয়ে
জিম করার পরে খান প্রোটিন শেক। কিংবা প্রচুর বাদাম ও মিউজলি (ওটস, বাদাম, শুকনা ফল, লেবুর রস, ক্রিম, দুধ এবং মধুর সমন্বয়ে তৈরি খাবার)
দিনে চার থেকে পাঁচ লিটার পানি পান করেন রাশমিকা। নিশ্চিত করেন তাঁর শরীর যেন সব সময় হাইড্রেটেড থাকে
সকালের নাশতায় খান ঘরে বানানো খাবার। যেমন রুটি, সবুজ সবজি, সালাদ, জুস, ইত্যাদি
দুপুরে চেষ্টা করেন ভাত এড়াতে। তবে দক্ষিণি খাবার তাঁর বিশেষ পছন্দ। যেমন দারুচিনি দিয়ে রান্না করা মিষ্টি আলু
রাতে রাশমিকা খান হালকা খাবার। যেমন ফলমূল বা সবজির স্যুপ

তথ্যসূত্র: ওয়াও হিন্দি