আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (৫ জুলাই ২০২৩)

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ব্যবসায়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

মিথুন (২২ মে-২১ জুন)

কর্মস্থলে বসের মন রক্ষা করে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। কোনো পুরোনো স্মৃতি আজ আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষা-সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। চাকরিপ্রত্যাশীদের কারও কারও ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও একটু একটু করে ভারী হতে শুরু করবে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।