আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (১৯ জুন ২০২৩)

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। আর্থিক লেনদেন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ হঠাৎ করে হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। মামলা থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। জমি–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষাসফরে যাওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আজ হঠাৎ করে হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষার্থীদের কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ হঠাৎ করে হাতে টাকাপয়সা চলে আসতে পারে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে প্রতিপক্ষ আজ সক্রিয় থাকলেও আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।