গ্রাফিকস: আপন জোয়ার্দার
গ্রাফিকস: আপন জোয়ার্দার

এই সপ্তাহ আপনার কেমন যাবে (২২ এপ্রিল-২৮ এপ্রিল)

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রিয় মানুষটির ব্যাপারে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব পুষে রাখবেন না। বরং আপনার ভালো লাগার কথা অকপটে জানান; কারণ, শিগগিরই সে আপনার ভালোবাসার মানুষে পরিণত হতে যাচ্ছে! প্রিয় মেষ, ব্যবসায়ে এত দিন লোকসান গুনে থাকলেও এখন কিন্তু লাভের দেখা পেতে চলেছেন! আপনি চাকরিজীবী হয়ে থাকলেও সমস্যা নেই, বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতির তালিকায় আপনার নামটিই এখন ওপরের দিকে আছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

গত সপ্তাহের কথা একবার ভেবে দেখুন তো! নানা রকম সমস্যার বেড়াজাল থেকে কি বেরোতে পেরেছিলেন? জানি, অনেকেই হয়তো পারেননি। কিন্তু এ সপ্তাহে চালচিত্রটি পুরোপুরিই পাল্টে যাবে। সমস্যা যত জটিলই হোক না কেন, সমাধানও পেয়ে যাবেন সহজে। এ সপ্তাহে নতুন উপকারী বন্ধুর দেখা পাবেন। প্রেমের ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাফল্যের পালক কিন্তু আপনার টুপিতেই শোভা পাবে।

মিথুন (২২ মে-২১ জুন)

দূরে কোথাও বেড়াতে যেতে চাচ্ছেন? তাহলে দেরি না করে ব্যাগ গোছাতে শুরু করে দিন; ভ্রমণের জন্য সময়টা অত্যন্ত শুভ। কিছুদিন আগেও টাকা পয়সার দুশ্চিন্তায় ঘুম হারাম হওয়ার জোগাড় হয়েছিল। কিন্তু এখন? টাকা পয়সা যেন আপনাকেই খুঁজে বেড়াচ্ছে! এমন কিছু উৎস থেকে অর্থাগম ঘটতে পারে যা আপনার কল্পনাতেও ছিল না। এখন স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

এ সপ্তাহে খরচের লাগামটা একটু টেনে ধরা দরকার। নইলে জরুরি প্রয়োজনের সময় আর্থিক সংকটে পড়তে হতে পারে। এ সপ্তাহে কর্মস্থলের পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। এখন বসের মন জুগিয়ে চলতে পারলে আপনারই লাভ। প্রেম ও রোমান্সের ক্ষেত্রে এখন সুসময় বিরাজ করছে, কাজেই দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ সপ্তাহে মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় কর্মস্থলে বড় ধরনের সাফল্য অর্জন করতে চলেছেন। বন্ধু, সময়টা কিন্তু এখন পুরোপুরি আপনার অনুকূলে, একে কাজে লাগান। ব্যবসায়ে অংশীদারের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলুন—এতে আপনারই লাভ হবে। প্রেমিক-প্রেমিকার জন্য এখন সুসময় বিরাজ করছে, এ কথা কিন্তু আপনার জন্যও প্রযোজ্য! এ সপ্তাহে আর্থিক বিষয়ে দুশ্চিন্তা দূর হবে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

প্রিয় বন্ধু কন্যা, প্রেম ও রোমান্সের ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের প্রচেষ্টার সফল পরিণতি ঘটতে চলেছে। যার মন পাওয়ার জন্য অনেক দিন ধরেই নানা রকম প্রচেষ্টা চালাচ্ছিলেন, এখন সে নিজেই আপনার প্রতি আগ্রহ দেখাবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য এখনই কাজে নেমে পড়ুন, কারণ সময়টা এখন পুরোপুরিই আপনার অনুকূলে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য পুরস্কারটা একরকম নির্ধারিত আছে আপনার জন্য! এখন শুধু অপেক্ষার পালা!

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বন্ধু তুলা, আপনার বড় একটা দুর্বলতা কী জানেন? আপনি সবাইকে আপন ভেবে কাছে টেনে নেন। কে বন্ধু, কে শত্রু—এটা বুঝতে গিয়ে প্রায়ই বিভ্রান্ত হতে হয় আপনাকে। সে জন্য বলছি, অন্তর্দৃষ্টি আরও প্রখর করুন, যাতে মানুষ চিনতে ভুল না হয়। এ সপ্তাহে সৃজনশীল কোনো কাজের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে, আপনি কেবল প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করে চলুন। স্বাস্থ্যের প্রতি একটু নজর দিন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বৃশ্চিকের বন্ধুরা, শুরুতেই ছোট একটা পরামর্শ দিচ্ছি—কর্মস্থলে হোক কিংবা অন্য কোথাও, আপনার চেম্বার কিন্তু গরম করা যাবে না। এ সপ্তাহে ঠান্ডা মাথায় সবকিছু সামলান। দেখুন সাফল্য কীভাবে আপনার হাতের মুঠোয় এসে ধরা দেয়। আপনার প্রেমিক মন এখন তার ঠিকানা খুঁজে পাবে। নিশ্চিত জয়লাভ করবেন, কারও এমন আশ্বাসেও এ সপ্তাহে মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। টাকাপয়সা নিয়ে দুশ্চিন্তা হ্রাস পাবে। যারা টাকা ধার নিয়ে ফেরত দিতে গড়িমসি করছিল, তাদের অনেকেই এখন নিজেই এসে টাকা ফেরত দিয়ে যাবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

মকর এবং মেজাজ—এই দুটো যেন সমার্থক! প্রিয় মকর, অন্তত এ সপ্তাহের জন্য আপনার রাজকীয় মেজাজকে বাক্সবন্দী করে রাখুন। কারণ, কর্মস্থলে আপনি যে ধারাবাহিক সাফল্য পেতে চলেছেন তার অনেকটাই হয়তো ম্লান হতে পারে এই মেজাজের জন্য, সুতরাং...। আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারছি না, প্রেমের ব্যাপারে আপনার মনে এত দ্বিধাদ্বন্দ্ব কেন? বন্ধু, সাহস করে এগিয়ে যান, সময় এখন আপনার পক্ষে!

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রিয় কুম্ভ, আমি বলি কী, আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে আপস করে নিন। তার কিছু দোষ থাকতে পারে কিন্তু তার গুণগুলোকেও আপনার মূল্যায়ন করতে হবে বৈকি! প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ এখন ধীরে ধীরে দূর হতে পারে। ইচ্ছে করলে আপনিও ওদের দলে শামিল হতে পারেন। আর্থিক বিষয়ে দুশ্চিন্তার দিন শেষ। এখন এমন সব জায়গা থেকে অর্থাগম ঘটতে পারে যা আপনার চিন্তায়ও ছিল না।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

জলজ রাশি মীন। আপনার যাবতীয় কর্মকাণ্ডে লক্ষ করে দেখবেন পানির সঙ্গে একটা যোগসূত্রতা আছে। প্রিয় মীন, এ সপ্তাহে আপনার আয় উন্নতির পারদ যে কোথায় গিয়ে থামবে, কেউই বলতে পারছে না। আপনি শুধু সুযোগগুলোকে যথাযথভাবে কাজে লাগাবেন, তাহলেই হবে। এ সপ্তাহে প্রেম ও রোমান্সের ব্যাপারে বলতে হচ্ছে, প্রেম সহজে আপনার পিছু ছাড়বে না!