রাশিফল
রাশিফল

আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (৪ জুন ২০২৩)

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মিথুন (২২ মে-২১ জুন)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। আর্থিক লেনদেন শুভ। নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফলসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতি থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতি থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। হারিয়ে যাওয়া দাপ্তরিক নথি অথবা চিঠি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।