মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়েও অগ্রগতি হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে চলেছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। খেলাধুলার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। জমিজমা–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। রাজনীতিতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।