আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (২৯ মে, ২০২৩)

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি দারুণ সুসংবাদ বয়ে আনতে চলেছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তার অবসান হবে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। আর্থিক লেনদেন শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আজ আপনার আঁকা ছবি পুরস্কার জিততে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি দারুণ সুসংবাদ বয়ে আনতে চলেছে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলা কিংবা সাহিত্যে অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।