রাশিফল
রাশিফল

আপনার রাশি: দিনটি আজ কেমন যাবে (৩০ জুন ২০২৩)

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি আজ পুরস্কৃত হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

মিথুন (২২ মে-২১ জুন)

ঈদের সময়টায় কর্মস্থলে আপনার উপস্থিতি বসের সুনজর এড়িয়ে যাবে না। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটিও শুভ। চাকরি প্রত্যাশীদের কারও কারও জন্য আজ সুখবর অপেক্ষা করছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তত্পরতা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

চাকরিপ্রত্যাশীদের কারও কারও জন্য সুখবর অপেক্ষা করছে। পাওনা আদায়ে কুশলী হোন। মামলা–মোকদ্দমা রায় আপনার পক্ষে যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ।

তুলা (২৮ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ঈদের সময়টায় কর্মস্থলে বসের মন জুগিয়ে চলুন, দিন শেষ আপনিই লাভবান হবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরিতে কারও করও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বেকারদের করও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রোমান্স ও বিনোদন শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। কোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।