মালয়েশিয়া সরকারের বৃত্তি, আইইএলটিএসে লাগবে ৬

মডেল: লোবা
ছবি: সুমন ইউসুফ

মালয়েশিয়া সরকার দিচ্ছে ‘অনলাইন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ’ (এমআইএস)। টিউশন ফি ও অন্যান্য খরচসহ বৃত্তির পরিমাণ মাসে প্রায় সাড়ে তিন হাজার রিংগিত (প্রায় ৮২ হাজার টাকা)। মালয়েশিয়ার ২৩টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য এই বৃত্তি দেওয়া হবে। ২৪ মাস থেকে ৩৬ মাস দৈর্ঘ্যের মাস্টার্স প্রোগ্রামে আবেদন করা যাবে। মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে আবেদনকারীদের স্নাতক সিজিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস স্কোর থাকতে হবে ন্যূনতম ৬.০। আবেদনের শেষ তারিখ ৩০ জুন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।