অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তী দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগ্দান সম্পন্ন করেছেন। গতকাল ১৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছে এই যুগল।
জীবনযাপন ডেস্ক
সমুদ্রের তীরে রোমান্টিকভাবে মাইলস ম্যান্টজারিস প্রস্তাব দিয়েছেন দিশানি চক্রবর্তীকে। দিশানি এ সময় পরেছিলেন সাদা রঙের ম্যাক্সি ড্রেস। মাইলস পরেছিলেন কালো হাফহাতা শার্ট ও খাকি রঙের প্যান্টসূর্যাস্তের মনোরম পরিবেশে বিশেষ মুহূর্তটি উদ্যাপন করছেন তাঁরা।
দিশানির বাগ্দানের খবরে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দুই ভাই মিমোহ ও নামাশি চক্রবর্তীরোমান্টিক পরিবেশে প্রস্তাব দেওয়া হয়পরিবারের সদস্যদের পাশাপাশি ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে অভিনন্দন ও শুভকামনায় ভাসিয়েছেন