চিংড়ি পছন্দ করেন কমবেশি সবাই। এই উপকরণের সঙ্গে কচু বেটে খেয়েছেন কখনো। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
উপকরণ: মানকচু ৩০০ গ্রাম, চিংড়ি ১০০ গ্রাম, নারকেল কোরা আধা কাপ, শুকনা মরিচ ৫ থেকে ৬টি, শর্ষে তেল আধা কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি: কচু পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। আগুনে দুই পাশ পুড়িয়ে নিতে হবে। চিংড়িতে সামান্য লবণ মেখে নিন। কড়াইয়ে শর্ষে তেল দিয়ে চিংড়ি হালকা করে ভেজে তুলে নিন। এবার শিলপাটায় সব উপকরণ ভালোভাবে বেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।