পাঁচমিশালি সবজি
পাঁচমিশালি সবজি

পাঁচমিশালি সবজির রেসিপি

উপকরণ

  • পটোল: আধা কাপ

  • গাজর: আধা কাপ

  • বরবটি: আধা কাপ

  • বাঁধাকপি: আধা কাপ

  • ক্যাপসিকাম: আধা কাপ

  • পেঁয়াজভাজা খোলা: ১ কাপ

  • কাঁচা মরিচ: ১০-১২টা

  • গুঁড়া: দুধ আধা কাপ

  • আদাকুচি: ১ টেবিল চামচ

  • রসুনকুচি: ১ টেবিল চামচ

  • কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ

  • চিকেন পাউডার: ১ টেবিল চামচ

  • ডিম: ১টা

  • তেল: আধা কাপ

  • ঘি: ১ টেবিল চামচ

  • লবণ: স্বাদমতো

  • চিনি: ১ টেবিল চামচ

প্রণালি

  • সবজি সামান্য লবণ দিয়ে আধা সেদ্ধ করে নিতে হবে।

  • কর্নফ্লাওয়ার, ডিম ও দুধ ২ কাপ পানি দিয়ে মিশিয়ে রাখতে হবে।

  • এবার একটি প্যানে তেল গরম করে আদা ও রসুনকুচি ভেজে ভাঁজখোলা পেঁয়াজ দিতে হবে।

  • পেঁয়াজ চকচকে হলে মুরগি, চিকেন পাউডার, কাঁচা মরিচ ও চিনি দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে নেড়ে সেদ্ধ সবজিগুলো দিয়ে দুধের মিশ্রণ দিয়ে ঢেকে রান্না করতে হবে।

  • সব উপকরণ সেদ্ধ হয়ে মাখা মাখা হলে ১ টেবিল চামচ ঘি দিয়ে ২ মিনিট পর নামিয়ে পরিবেশন।