
ভারী খাবার তো অনেক হলো, এবার খান আরামদায়ক কিছু। হাতে মাখা ট্যাংরা মাছ এই গরমে প্রশান্তি দেবে। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ
ট্যাংরা মাছ ২৫০-৩০০ গ্রাম
পেঁয়াজকুচি ২-৩টি
কাঁচা মরিচ ৫-৬টা (ফাটা)
হলুদগুঁড়া আধা চা-চামচ
লাল মরিচগুঁড়া ১ চা-চামচ
ধনেগুঁড়া আধা চা-চামচ
লবণ স্বাদমতো
শর্ষের তেল ৪ টেবিল চামচ
রসুনবাটা ১ চা-চামচ
টমেটোকুচি ১টা (ঐচ্ছিক, হালকা টক স্বাদের জন্য)।
ট্যাংরা মাছ পরিষ্কার করে নিন।
এরপর মাছের সঙ্গে লবণ, অর্ধেক হলুদগুঁড়া, অল্প লাল মরিচগুঁড়া, সামান্য শর্ষের তেল ভালো করে হাতে মাখিয়ে নিন।
১০-১৫ মিনিট রেখে দিন।
কড়াইতে বাকি শর্ষের তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি করুন।
রসুনবাটা দিয়ে একটু ভেজে বাকি মসলা (লাল মরিচগুঁড়া, ধনেগুঁড়া, হলুদগুঁড়া) দিয়ে অল্প পানি দিয়ে কষান।
চাইলে এখানে টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
এখন মাখানো মাছ আর কাঁচা মরিচ দিয়ে দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন।
মাঝেমধ্যে নেড়ে দিন, কিন্তু বেশি না।
লেবু ও কাঁচা পেঁয়াজ দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন।