তরমুজের পুডিং বানিয়েছেন কখনো? রেসিপি দেখুন

বৈশাখের দিন অতিথি আপ্যায়নে বাড়িতেই তৈরি করতে পারেন তরমুজের পুডিং। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

তরমুজের পুডিংয়ের জন্য লাগবে, তরমুজের রস ৩ কাপ, চিনি ৩ টেবিল চামচ, লেবুর রস আধা চা–চামচ, আগার আগার ৩ টেবিল চামচ।
ছবি: কবির হোসেন

প্রণালি

তরমুজের টুকরা পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
৩ কাপ রস ছেঁকে নিয়ে সঙ্গে চিনি, আগার আগার, সামান্য লেবুর রস মিশিয়ে চুলায় জ্বাল দিন।
বলক আসার পর চুলা থেকে নামিয়ে ডাইসে ঢেলে দিন। ঠান্ডা হয়ে জমে গেলে নরমাল ফ্রিজে রেখে দিন।
২০ থেকে ২৫ মিনিট পর পুডিং ফ্রিজ থেকে বের করে নিন।