জালি কাবাব
জালি কাবাব

জালি কাবাবের রেসিপি

উপকরণ

  • গরুর মাংসের কিমা: আধা কেজি

  • পাউরুটি: ২ স্লাইস

  • টমেটো সস: ২ টেবিল চামচ

  • পেঁপে বাটা: আধা চা-চামচ

  • পোস্তা দানা বাটা: ১ টেবিল চামচ

  • মরিচগুঁড়া: ১ চা-চামচ

  • পুদিনাপাতার কুচি: ১ চা-চামচ

  • লেবুর রস: ২ চা-চামচ

  • জয়ত্রীগুঁড়া: সিকি চা-চামচ

  • গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ

  • এলাচিগুঁড়া: তিনটি

  • দারুচিনিগুঁড়া: এক টুকরা

  • লবঙ্গগুঁড়া: ১টি

  • আদাবাটা: ১ চা-চামচ

  • ডিম: ২টি

  • ব্রেডক্রাম্ব: এক কাপ

  • বেরেস্তা: ছয় টেবিল চামচ

  • রসুনবাটা: আধা চা-চামচ

  • কাঁচা মরিচের কুচি: দু–তিনটা

  • লবণ: পরিমাণমতো

  • তেল: ভাজার জন্য

প্রণালি

জালি কাবাব
  • পাউরুটি পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। তেল, ডিম ও ব্রেডক্রাম্ব বাদে অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে ভালো করে মেখে নিন।

  • মাংস আট ভাগ করুন।

  • প্রতিটি ভাগ হাতের তালুতে ব্রেডক্রাম্বে গড়িয়ে ফেটানো ডিমে ডুবিয়ে ডুবো তেলে ছাড়ুন।

  • তেলে ছাড়ার পর কাবাবের উভয় পিঠ ভাজার সময় আরও ডিম ছিটিয়ে দিন।

  • তেল ছেঁকে উঠিয়ে কিচেন পেপারে রাখুন।

  • সাজিয়ে পরিবেশন করুন।