কেশর আলুর টুকরা: ১ কাপ
কর্নফ্লাওয়ার: পৌনে এক কাপ
ক্রিম অব টার্টার: ১ চা-চামচ
চিনি: দেড় কাপ
শুকনা নারকেলগুঁড়া: আধা কাপ (অথবা চিনির গুঁড়া)
পানি: ১ কাপ
লেবুর রস: ২ টেবিল চামচ
ঘি: ১ চা-চামচ
ভ্যানিলা অ্যাসেন্স: কয়েক ফোঁটা
খাবার রং: কয়েক ফোঁটা
চিনি, পানি, লেবুর রস দিয়ে ঘন শিরা তৈরি করুন।
কেশর আলুর টুকরা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করুন।
কর্নফ্লাওয়ার ১ কাপ পানিতে গুলিয়ে কেশর আলুর পেস্ট, ক্রিম অব টার্টার মিশিয়ে চুলায় ঘন ঘন নাড়ুন।
হালুয়ার মতো ঘন হয়ে এলে খাওয়ার রং ও অ্যাসেন্স মিশিয়ে ঠান্ডা করুন।
চিনির ঘন শিরা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকুন।
বাটিতে ঘি ব্রাশ করে বাটির চারপাশে সমান করে বসিয়ে নরমাল ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে দিন।
ফ্রিজ থেকে বের করে ছোট ছোট কিউব আকারে কেটে নিন।
শুকনা নারকেলগুঁড়া অথবা চিনির গুঁড়ায় গড়িয়ে পরিবেশন করুন।