শাশলিক
শাশলিক

শাশলিক বানানোর সহজ রেসিপি

ইফতারের সময় বানাতে পারেন শাশলিক। রেসিপি দিয়েছেন দিল আফরোজ

উপকরণ

  • মুরগির কিউব: ৫০০ গ্রাম

  • সাদা গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ

  • শুকনা মরিচগুঁড়া: আধা চা-চামচ

  • শর্ষেগুঁড়া: ১ চা-চামচ

  • রসুনবাটা: আধা চা-চামচ

  • ক্যাপসিকাম লাল: ২টা

  • সবুজ ক্যাপসিকাম: ২টা

  • পেঁয়াজ: ৪টা

  • চিনি: আধা চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • চিলি সস: ১ চা-চামচ

  • সয়াসস: ১ চা-চামচ

  • আদাবাটা: ১ চা-চামচ

  • কালো: গোলমরিচ আধা চা-চামচ।

প্রণালি

  • মুরগি বড় কিউব করে কেটে রাখুন।

  • সব মসলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখুন আধা ঘণ্টা।

  • এবার শাশলিক স্টিকে মুরগির পিস, ক্যাপসিকাম, পেঁয়াজ পছন্দ অনুসারে গেঁথে নিন।

  • আধা ঘণ্টা পরে অল্প তেলে দুই পিঠ ভেজে পরিবেশন করুন।