শসা চিংড়ির পদ
শসা চিংড়ির পদ

সাহ্‌রিতে শসা চিংড়ি রাঁধবেন যেভাবে

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। রোজা রেখে সারাদিন সুস্থ্য থাকতে খেতে হবে আরামদায়ক খাবার। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

  • চিংড়ি (মাঝারি) ২৫০ গ্রাম

  • শসা আধা কেজি

  • পেঁয়াজকুচি আধা কাপ

  • আদাবাটা আধা চা-চামচ

  • রসুনবাটা আধা চা-চামচ

  • হলুদগুঁড়া ১ চা-চামচ

  • মরিচগুঁড়া আধা চা-চামচ

  • কাঁচা মরিচ ফালি কয়েকটা

  • লবণ পরিমাণমতো

  • টমেটো ১টি

  • ধনেপাতাকুচি ১ টেবিল চামচ

  • শর্ষের তেল ১ টেবিল চামচ

প্রণালি

গরমে আরাম দেখে শসা চিংড়ির এই পদটি
  • মাঝারি আকারের চিংড়ির মাথা ফেলে ধুয়ে রাখুন।

  • শসার সবুজ আবরণ ও ভেতরের বিচির অংশ ফেলে লম্বা করে কেটে ধুয়ে নিন।

  • তেল গরম করে পেঁয়াজকুচি অল্প ভেজে নিন।

  • হলুদগুঁড়া, মরিচগুঁড়া, চিংড়ি দিয়ে কয়েক মিনিট ভাজুন, আদাবাটা, রসুনবাটা দিন।

  • প্রয়োজনে অল্প পানি দিয়ে ভাজুন।

  • এবার শসার টুকরা দিয়ে নাড়ুন।

  • পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ঢেকে দিন।

  • ১৫ মিনিট পর টমেটো টুকরা দিন।

  • হয়ে গেলে ধনে পাতা, কাঁচা মরিচ ফালি দিয়ে কয়েক মিনিট পর চুলা বন্ধ করে দিন।