পাকা কলা: ৩টি
কুকিজ: ২৮-৩০টি
দুধ: দেড় কাপ
কনডেন্সড মিল্ক: ৩ টেবিল চামচ
ভারী ক্রিম: আধা কাপ
ডিমের কুসুম: ২টি
ভ্যানিলা অ্যাসেন্স: কয়েক ফোঁটা
তরল দুধ, কনডেন্সড মিল্ক, ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে নাড়ুন।
মিশ্রণ ঘন হয়ে এলে কয়েক ফোঁটা ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ঠান্ডা করুন।
কলা গোল গোল করে কেটে নিন।
বাটিতে কাস্টার্ডের ওপর কুকিজ ও কলার টুকরা দিয়ে সাজিয়ে নিন।
এবার ওপরে ভারী ক্রিম দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।