রায়তার স্বাদে আসবে ভিন্নতা, কাঁচা আমের ব্যবহারে

এই গরমে রায়তা খেতে পছন্দ করেন অনেকেই। উপকরণের তালিকয় রাখতে পারেন কাঁচা আমও। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস

কাঁচা আমের রায়তা

উপকরণ: কাঁচা আম কুচি করে কাটা ১ কাপ, পানি ঝরানো টক দই ১ কাপ, কাঁচা মরিচকুচি আধা চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ সামান্য, বিটলবণ আধা চা-চামচ, পুদিনাপাতাকুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, চাটমসলা ১ চা-চামচ, জিরা টালা গুঁড়া আধা চা-চামচ, ধনে টালা গুঁড়া আধা চা-চামচ, শর্ষেগুঁড়া ১ চা-চামচ, চিলিফ্লেক্স সামান্য, লেবুর রস ১ টেবিল চামচ ও চিনি ৩ টেবিল চামচ বা পরিমাণমতো।

কাঁচা আমের রায়তা

প্রণালি: দইয়ের সঙ্গে সমস্ত উপকরণ পর্যায়ক্রমে মিলিয়ে পরিবেশন পাত্রে ঢেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।