চাল: ২ কাপ
কোরানো নারকেল: ১ কাপ
গুড়: আধা কাপ (স্বাদমতো)
এলাচ: ২টি
লবণ: ১ চিমটি
পানি: প্রয়োজনমতো
তেল: ভাজার জন্য পরিমাণমতো
চাল ভালো করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে।
সকালে চালের পানি ঝরিয়ে পাতলা কাপড়ের ওপর চালটা ছড়িয়ে দিন।
কিছুক্ষণ রেখে দিয়ে শুকিয়ে নিয়ে শিল-পাটা বা গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে চেলে নিন।
একটা প্যানে গুড়, কোরানো নারকেল ও এলাচ দিয়ে রান্না করে নিতে হবে।
রান্না নারকেলটা বেশ শুকনা হবে এবং মনে করে অবশ্যই এলাচ দুটি উঠিয়ে নিতে হবে।
তারপর চালের গুঁড়ার সঙ্গে রান্না করা নারকেল, অল্প লবণ, প্রয়োজনমতো পানি মিশিয়ে গোলা তৈরি করে নিতে হবে।
গোলাটা বেশি পাতলা বা বেশি ঘন হবে না।
কড়াই বা প্যানে বেশ খানিকটা তেল গরম করে তাতে চামচ বা কাপে করে গোলা নিয়ে তেলে ছেড়ে দিয়ে এক পিঠ হওয়ার পর আস্তে করে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নিতে হবে।
কয়েকবার উল্টে-পাল্টে বেশ লালচে করে ভেজে কিচেন টিস্যুর ওপর নামিয়ে নিয়ে ঠান্ডা বা গরম, যেভাবে খুশি পরিবেশন করা যাবে।
ঠান্ডা হলে পিঠাটা কিছুটা শক্ত হয়ে মচমচে হয়ে যায়।