জিলাপি
জিলাপি

জিলাপির রেসিপি

উপকরণ: ময়দা ১ কাপ, বেসন ১ টেবিল চামচ, ইস্ট ১ চা–চামচ, জর্দার রং ১ চা–চামচ, চিনি ১ চা–চামচ ও চালের গুঁড়া ১ চা–চামচ।

 শিরার জন্য: চিনি ২ কাপ, পানি আধা কাপ, এলাচ ২টা ও ঘি ১ চা–চামচ।

 পাইপিং: ব্যাগ অথবা সসের বোতল ১টি।

 প্রণালি: এক টেবিল চামচ কুসুম গরম পানিতে ইস্ট ও চিনি ভিজিয়ে রাখুন। ময়দা, বেসন, জর্দার রং ও চালের গুঁড়া একসঙ্গে মেশান। অল্প অল্প পানি দিয়ে নাড়তে থাকুন। গোলানো ইস্ট এর সঙ্গে মেশান। ঘন ব্যাটার তৈরি করুন। ১৫ মিনিট ঢেকে রাখুন। পাইপিং ব্যাগ অথবা সসের বোতলে ময়দার মিশ্রণ ঢুকিয়ে নিন। তেলে জিলাপির আকারে ভাজুন। খেয়াল রাখবেন তেল যেন বেশি গরম না হয়। মাঝারি আঁচে ভাজুন। চিনিতে ২টা এলাচ, ১ চা–চামচ ঘি এবং আধা কাপ পানি দিয়ে শিরা তৈরি করুন। ভাজা জিলাপি ৪-৫ মিনিট চিনির শিরায় রেখে তুলে নিন।