রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ
ঢ্যাঁড়স: ২৫০ গ্রাম
লাল মরিচের গুঁড়া: ১ চা-চামচ
হলুদগুঁড়া: আধা চা-চামচ
লবণ: স্বাদমতো
চালের গুঁড়া: ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
তেল: ভাজার জন্য
কাঁচা মরিচ: ২টি (চিরে নেওয়া)
লেবুর রস: ১ চা-চামচ (ঐচ্ছিক)
গোলমরিচ বা ভাজা জিরার গুঁড়া: আধা চা-চামচ
ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পুরো শুকিয়ে নিন।
পাতলা করে লম্বা লম্বা আকারে কেটে নিন।
কাটা ঢ্যাঁড়সে লবণ, মরিচ, হলুদ, চালের গুঁড়া ও কর্নফ্লাওয়ার ছিটিয়ে হালকা করে মেশান।
খুব বেশি নাড়বেন না, তাহলে লেগে যাবে।
কড়াইতে তেল গরম করুন।
অল্প অল্প করে ঢ্যাঁড়স ছড়িয়ে দিন।
মাঝারি আঁচে নাড়াচাড়া কম করে ভাজুন।
ধীরে ধীরে সোনালি ও মুচমুচে হবে।
কাঁচা মরিচ দিন।
চাইলে লেবুর রস ছিটিয়ে দিন।
ওপর থেকে সামান্য ভাজা জিরার গুঁড়া ছড়ালে স্বাদে আসবে ভিন্নতা।
ঢ্যাঁড়সে পানি থাকলে কখনোই মচমচে হবে না।
বেশি নাড়লে পিচ্ছিল হয়ে যাবে—কম নাড়ুন।
চাইলে ডিপ ফ্রাই করলে আরও বেশি মচমচে হবে।