গ্রিলড চিকেনের রেসিপি

গ্রিলড চিকেন
গ্রিলড চিকেনের রেসিপি

উপকরণ

  • মুরগির রান (থানসহ): ৪টি

  • সয়া সস: ১ টেবিল চামচ

  • ওয়েস্টার সস: আধা টেবিল চামচ

  • ফিশ সস: ১ চা-চামচ

  • টমেটো কেচাপ: ১ টেবিল চামচ

  • চিলি সস: ১ টেবিল চামচ

  • টক দই: ১ টেবিল চামচ

  • পাপরিকা: ১ টেবিল চামচ

  • লেবুর রস: ১ টেবিল চামচ

  • মধু: ১ টেবিল চামচ

  • সরিষার তেল: ৩ টেবিল চামচ

প্রণালি

  • প্রথমে মুরগির রানের গায়ে লেবুর রস মাখিয়ে রাখুন ৩০ মিনিট।

  • এবার আবার একটু ধুয়ে নিন, এবার ধারালো ছুরি দিয়ে আঁচড় কেটে নিন।

  • সব সস, টক দই ও মধুর মিশ্রণ বানিয়ে মুরগির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিন, ম্যারিনেট করে রাখুন ৫-৬ ঘণ্টা।

  • এবার বারবিকিউ স্ট্যান্ডের কয়লা জ্বালিয়ে কয়লাগুলো নেড়েচেড়ে স্ট্যান্ড রেডি করে নিন।

  • স্ট্যান্ডের ওপর গ্রিল ট্রে রেখে তাতে মুরগির টুকরাগুলো দিয়ে তার ওপর তেল ব্রাশ করুন।

  • এক পাশ হয়ে এলে এবার অন্য পাশ উল্টে তাতেও তেল ব্রাশ করে গ্রিল করে নিন।