গ্রিলড শাশলিকের রেসিপি

গ্রিলড শাশলিক
গ্রিলড শাশলিকের রেসিপি

উপকরণ

  • ক্যাপসিকাম: ১ কাপ

  • আলু: ১ কাপ

  • গাজর: ১ কাপ

  • ফুলকপি: ১ কাপ

  • পেঁয়াজ: ১ কাপ

  • সয়া সস: ১ টেবিল চামচ

  • অয়েস্টার সস: ১ টেবিল চামচ

  • টমেটো সস: ১ টেবিল চামচৎ

  • চিলি সস: ১ টেবিল চামচ

  • পাপরিকা পাউডার: ১ চা-চামচ

  • মধু: ১ টেবিল চামচ

  • লেবুর রস: ১ টেবিল চামচ

  • তেল: ৪ টেবিল চামচ

প্রণালি

  • শাশলিকের কাঠিগুলো ভিজিয়ে রাখুন ২-৩ ঘণ্টা।

  • এরপর সব সবজি কিউব আকারে সমান করে কেটে নিন।

  • এরপর সব সসের সঙ্গে লেবুর রস, মধু ও পাপরিকা পাউডার একসঙ্গে পেস্ট করে সবজিতে ভালো করে মাখিয়ে নিন।

  • এবার সবজিগুলো একে একে ভিজিয়ে রাখা শাশলিকের কাঠিতে গেঁথে নিন।

  • গ্রিল প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে সবজি গাঁথা কাঠিগুলো এপাশ-ওপাশ গ্রিল করে নামিয়ে নিন।