চিংড়ির জলটোবা বানাতে লাগবে ৪০০ গ্রাম চিংড়ি
চিংড়ির জলটোবা বানাতে লাগবে ৪০০ গ্রাম চিংড়ি

বরিশালের চিংড়ির জলটোবা খেয়েছেন? রেসিপি দেখুন

বরিশালের চিংড়ির জলটোবার রেসিপি দিলেন শাহনাজ সেতু

বড়ার উপকরণ

  • মাঝারি কুচো চিংড়ি ৪০০ গ্রাম

  • আদাবাটা ১ চা–চামচ

  • কাঁচা মরিচবাটা ১ চা–চামচ

  • হলুদ সিকি ১ চা–চামচ

  • লবণ স্বাদমতো

  • চালেরগুঁড়া আধা চা–চামচ

  • শর্ষের তেল ১ চা–চামচ

প্রণালি

  • চিংড়ি খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে মিহি করে বেটে নিন।

  • বড়ার সব উপকরণ মিশিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন।

ঝোলের উপকরণ

  • নারকেলের দুধ দেড় কাপ

  • পানি ১ কাপ

  • পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ৪–৫টি

  • আদাবাটা আধা চা–চামচ

  • জিরাগুঁড়া আধা চা–চামচ

  • হলুদ সিকি ১ চা–চামচ

  • মরিচগুঁড়া সামান্য

  • লবণ আধা চা–চামচ

  • চিনি আধা চা–চামচ

  • শর্ষের তেল ৪ টেবিল চামচ

  • তেজপাতা ১টি

  • শুকনা মরিচ ১টি

  • কাঁচা মরিচ ফালি ২টি

  • ঘি আধ চা–চামচ

প্রণালি

  • কড়াইয়ে শর্ষের তেল গরম করে তেজপাতা ও শুকনা মরিচ দিন।

  • আদাবাটা, হলুদ, জিরা ও মরিচগুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন।

  • নারকেলের দুধ ও পানি দিয়ে নেড়ে লবণ-চিনি দিয়ে ফোটান।

  • এবার আঁচ মাঝারির চেয়ে একটু কম করুন। হাতে সামান্য পানি লাগিয়ে চিংড়ির মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে সরাসরি ফুটন্ত ঝোলে বড়ার মতো করে ছেড়ে দিন।

  • সব বড়া দেওয়ার পর কড়াই নাড়াচাড়া করবেন না। শুধু হাতল ধরে আস্তে একটু ঝাঁকিয়ে দিন।

  • ঢেকে কম আঁচে ৭–৮ মিনিট রান্না করুন। বড়া শক্ত হয়ে গেলে উল্টে দিয়ে আরও ২ মিনিট রাখুন।

  • শেষে কাঁচা মরিচ, গরমমসলা ও অল্প ঘি দিয়ে ১ মিনিট রেখে চুলা বন্ধ করুন।