আজ বেশ গরম পড়েছে, শেষ পাতে খেতে পারেন দইয়ের এই পদ

শেষপাতে একটু দই না হলে খাবারের আয়োজনটা যেন ঠিক পূর্ণতা পায় না। বাড়িতেই বানিয়ে নিতে পারেন এমন মিষ্টান্ন। রেসিপি দিয়েছেন দিল আফরোজ।

দই ওটস পারফেইট

পাত্রে দইয়ের মিশ্রণ, ওটস, চিয়াবীজ, ফল, বাদাম ও খেজুর সাজিয়ে দিন
ছবি : সাবিনা ইয়াসমিন

উপকরণ: ওটস ১ কাপ, মধু বা চিনি প্রয়োজনমতো, মাখন ২ টেবিল চামচ, দারুচিনি পাউডার ১ চা-চামচ, মিষ্টি দই ১ কাপ, চিয়াবীজ ২ টেবিল চামচ, পছন্দের স্বাদের জেলি পরিমাণমতো, বাদাম ও খেজুর পরিমাণমতো, শুকনা ফল ২-৩ রকমের ১ টেবিল চামচ করে।

প্রণালি: চিয়াবীজ পানিতে ভিজিয়ে রাখুন। প্যানে মাখন দিয়ে ওটস ভেজে নিন। দারুচিনিগুঁড়া দিয়ে নেড়ে দিন। নামিয়ে ঠান্ডা করে নিন। ফল ছোট ছোট টুকরা করে নিন। শুকনা ফলও দিতে পারেন। বাদাম ও খেজুর কুচি করে নিন। দইয়ে জেলি মিশিয়ে রাখুন। এবার পাত্রে দইয়ের মিশ্রণ, ওটস, চিয়াবীজ, ফল, বাদাম ও খেজুর দিয়ে স্তর করে করে সাজিয়ে দিন। সব শেষে ফল ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।