কাঁচা আমের চিকেন সালাদ
কাঁচা আমের চিকেন সালাদ

গরমে কাঁচা আমের সালাদ বানান এভাবে

কাঁচা আমের সময় এখন। ভর্তা বা শরবতের বাইরেও কাঁচা আম খেতে পারেন সালাদ বানিয়ে। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

  • মুরগির বুকের মাংস ২ পিস

  • পাপরিকা ১ চামচ

  • সয়া সস ১ টেবিল চামচ

  • গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ

  • মধু ১ টেবিল চামচ

  • লেবুর রস ১ চা–চামচ

  • শর্ষের তেল ১ টেবিল চামচ

  • কাঁচা আম ১টি

  • কাঁচা পেঁপে (কুচি) ১ কাপ

  • গাজর ১টি (কুচি)

  • তেঁতুলের পিউরি ১ টেবিল চামচ

  • ব্রাউন সুগার ১ টেবিল চামচ

  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

  • কাঁচা মরিচের কুচি ১টি

  • রসুন ১টি (গ্রিল করা)।

প্রণালি

কাঁচা আমের চিকেন সালাদ
  • মুরগির বুকের মাংসের সঙ্গে পাপরিকা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, মধু, লেবুর রস ও শর্ষের তেল মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

  • প্যানে মাংসের টুকরো দিয়ে দুই পাশ গ্রিল করে নিন।

  • সঙ্গে একটি রসুনও গ্রিল করে রাখুন।

  • আম, পেঁপে ও গাজর কুচি করে নেবেন।

  • সঙ্গে তেঁতুলের পিউরি, ব্রাউন সুগার, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচের কুচি ও রসুন দিয়ে সালাদ তৈরি করুন।

  • গ্রিল করা মুরগির বুকের মাংস টুকরা করে সালাদের ওপর দিয়ে পরিবেশন করুন।