মটর পোলাও
মটর পোলাও

কীভাবে রাঁধবেন মটর পোলাও

ঈদে বাড়িতে পোলাও রান্না তো হবেই। সঙ্গে মটর যোগ হলে নিশ্চয়ই মন্দ হয় না। কীভাবে মটর পোলাও রাঁধবেন, জেনে নিন সেলিনা আক্তার–এর কাছ থেকে।

উপকরণ: পোলাও চাল ১ কেজি, মটরশুঁটি ২৫০ গ্রাম, তেল ২ টেবিল চামচ, ঘি সিকি কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আস্ত এলাচি ৫টি, দারুচিনি ২ টুকরা, শাহি জিরা (আস্ত) ১ চা–চামচ, গরম পানি ৬ কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি: চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। প্যানে সামান্য ঘি, লবণ দিয়ে মটরশুঁটি ভেজে রাখুন। হাঁড়িতে তেল ও ঘি গরম করে শাহি জিরা, এলাচি, দারুচিনির ফোড়ন দিন। আদা ও পেঁয়াজকুচি দিয়ে একটু ভাজুন। ঘ্রাণ ছড়ালে চাল দিয়ে ভাজুন। লবণ দিয়ে একটু ভেজে গরম পানি দিয়ে দিন। চাল ৮০ শতাংশ ফুটে এলে ভেজে রাখা মটরশুঁটি দিয়ে একটু নেড়ে ঢেকে দিন। পোলাও হয়ে এলে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দমে রাখুন ৫ মিনিট।