কিছু কিছু খাবারকে আরও সুস্বাদু করে তোলে সহযোগী কিছু পদ। এই যেমন খিচুড়ির সঙ্গে চাটনি, বিরিয়ানি বা রেজালার সঙ্গে সালাদ। তেমন দুটি রেসিপি দিয়েছেন শাহানা পারভীন
উপকরণ: অর্ধসেদ্ধ গাজরকুচি ১ কাপ, শসাকুচি ১ কাপ, টমেটোকুচি ১ কাপ, পেঁয়াজকুচি (ঐচ্ছিক) ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, টক দই ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন।
উপকরণ: আলুবোখারা ১ কাপ, তেঁতুলের ক্বাথ এক কাপ, চিনি ১ কাপ, আদা মিহি কুচি ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা, পাঁচফোড়নগুঁড়া ১ চা–চামচ, ভাজা শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, সাদা সিরকা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ।
প্রণালি: শুকনা আলুবোখারা ধুয়ে ১ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। একটি সসপ্যানে তেল দিয়ে আদা ও দারুচিনি দিয়ে একটু ভাজুন। তাতে আলুবোখারা দিন। নাড়াচাড়া করে তেঁতুলের ক্বাথ ও চিনি দিন। একে একে ভাজা জিরার গুঁড়া, ভাজা মরিচগুঁড়া ও পাঁচফোড়নগুঁড়া দিন। সবশেষে সিরকা দিয়ে নামিয়ে ঠান্ডা করে বয়ামে রাখুন। পরে প্রয়োজনমতো পরিবেশন করুন।