খাসির কোরমা
খাসির কোরমা

খাসির কোরমার রেসিপি

একটু অন্য রকম স্বাদে খাসি খেতে চাইলে রান্না করুন কোরমা। রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস

উপকরণ

  • খাসির মাংস ২ কেজি

  • আদাবাটা ২ টেবিল চামচ

  • রসুনবাটা দেড় টেবিল চামচ

  • পেঁয়াজবাটা ৩ টেবিল চামচ

  • কাঠবাদাম ও কাজুবাদামবাটা ২ টেবিল চামচ

  • গরমমসলার গুঁড়া ১ চা–চামচ

  • জায়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা–চামচ

  • সাদা গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ

  • টক দই ১ কাপ

  • টমেটো সস ৩ টেবিল চামচ

  • ধনেগুঁড়া ১ চা–চামচ

  • জিরাগুঁড়া ২ চা–চামচ

  • মরিচগুঁড়া ১ চা–চামচ

  • লবণ পরিমাণমতো

  • তেল আধা কাপ

  • ঘি পৌনে ১ কাপ

  • দুধ ১ কাপ

  • চিনি ২ টেবিল চামচ

  • তেঁতুলের ক্বাথ স্বাদমতো

  • মালাই আধা কাপ

  • কেওড়া ১ টেবিল চামচ

  • আলুবোখারা ৮টি

  • কাঁচা মরিচ ৮টি

  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

প্রণালি

খাসির মাংসের কোরমা রাখতে পারেন ঈদের দিন দুপুরের পাতে
  • মাংস টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

  • এবার তাতে দই, সামান্য আদা–রসুন, পেঁয়াজবাটা, লবণ দিয়ে মাখিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন।

  • কড়াইতে তেল ও আধা কাপ ঘি গরম করে পেঁয়াজ ভাজুন।

  • তাতে সব বাটা মসলা, গরমমসলা, গুঁড়া মসলা দিয়ে কয়েকবার কষিয়ে মাংস দিন।

  • তেল ওপরে উঠে এলে গরম পানি ও আলুবোখারা দিতে হবে।

  • মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে চিনি, দুধ, বাদামবাটা, কেওড়া, কাঁচা মরিচ দিয়ে নাড়ুন।

  • কিছুক্ষণ পর বেরেস্তা, গরমমসলার গুঁড়া মেশান। এবার মাংসে মালাই ও বাকি ঘিটুকু দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।