একটি সরু চামচ দিয়ে পটোলের ভেতরের বীজ ও নরম অংশ বের করে চিংড়ির পুর ভরে দিন।
একটি সরু চামচ দিয়ে পটোলের  ভেতরের বীজ ও নরম অংশ বের করে  চিংড়ির পুর ভরে দিন।

দেখুন পটোল চিংড়ির দোলমার রেসিপি

পটোল চিংড়ির দোলমার রেসিপি দিলেন শাহনাজ সেতু

উপকরণ

  • পটোল ৮–১০টি

  • কুচো চিংড়ি ২০০ গ্রাম

  • মাঝারি চিংড়ি ২০–২৫টি

  • পেঁয়াজকুচি আধা কাপ

  • আদাবাটা ১ চা–চামচ

  • রসুনবাটা আধা চা–চামচ

  • কাঁচা মরিচকুচি ২টি

  • হলুদ আধা চা–চামচ

  • মরিচগুঁড়া আধা চা–চামচ

  • জিরাগুঁড়া আধা চা–চামচ

  • ধনেগুঁড়া আধা চা–চামচ

  • লবণ স্বাদমতো

  • ধনেপাতাকুচি এক টেবিল চামচ

  • শর্ষের তেল ৪ টেবিল চামচ

  • গরমমসলা ১ চা–চামচের চার ভাগের এক ভাগ

  • কাজুবাদাম ১০টি

  • পোস্তদানা ও সাদা শর্ষে ১ টেবিল চামচ

প্রণালি

  • কুচো চিংড়ি লেজ–মাথা ফেলে ধুয়ে নিন।

  • কাজুবাদাম, পোস্তদানা–শর্ষে ভিজিয়ে বেটে নিন।

  • এবার ১ টেবিল চামচ তেলে পেঁয়াজ ভেজে আদা-রসুন, কাঁচা মরিচ, হলুদ, সামান্য মরিচ কাজু পেস্ট ও লবণ দিয়ে কষিয়ে চিংড়ি দিন। তবে চিংড়ি ২–৩ মিনিটের বেশি কষাবেন না। চিংড়ি শুকিয়ে গেলে পুর শক্ত হয়ে যাবে।

  • শেষে সামান্য গরমমসলা দিয়ে নামিয়ে ঠান্ডা করুন। পুর প্রস্তুত।

  • এদিকে পটোলের দুই মাথা সামান্য কেটে খোসা হালকা চেঁছে নিন।

  • একটি সরু চামচ দিয়ে ভেতরের বীজ ও নরম অংশ বের করুন।

  • পটোলের ভেতরের ফাপা জায়গায় আগে থেকে তৈরি করে রাখা চিংড়ির পুর ভরে দিন। চাইলে এই পুর তৈরির সময় পটোলের ভেতরের অংশ দিতে পারেন, ভালো লাগবে।

  • দুই মাথা সামান্য চেপে বন্ধ করে দিন। তেলে পটোলগুলো হালকা ভেজে তুলে রাখুন।

  • একই কড়াইয়ে পেঁয়াজ, আদা-রসুন, হলুদ, জিরা, ধনে ও মরিচ দিয়ে ভালো করে কষান। সামান্য পানি দিয়ে মসলা থেকে তেল ওঠা পর্যন্ত রান্না করুন।

  • তারপর ভাজা পটোলগুলো সাজিয়ে দেড় কাপ গরম পানি দিন। ঢেকে কম আঁচে ১০–১২ মিনিট রান্না করুন।

  • ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে পরিবেশনের জন্য সাজিয়ে নিন।