
সালমান খানকে এককথায় বলা যেতে পারে ‘অলরাউন্ডার’। আলাভোলা প্রেমিক থেকে শুরু করে মারদাঙ্গা পুলিশের চরিত্রে অভিনয়, কী পারেন না তিনি! ‘আন্দাজ আপনা আপনা’য় প্রেমের বোকামি দিয়ে দর্শককে যেমন হাসিয়েছেন, তেমনি ‘তেরে নাম’-এর রাধের কষ্টে কাঁদিয়েছেন। শুধু অভিনয়ই নয়, ঘরের কাজেও যে তিনি অলরাউন্ডার, তার প্রমাণ একটি ভিডিও, যেখানে তাঁকে দেখা গেছে সালাদ বানাতে। ছবিতে ছবিতে জেনে নিন সাল্লু ভাইয়ের সালাদের রেসিপি।
১. ভিডিওটিতে দেখা যায়, তাঁর খামারবাড়িতে সালাদ বানাচ্ছেন ভাইজান। সেটা ছিল তাঁর সেদিনের দুপুরের খাবার।
২. আয়োজন অবশ্য খুব বেশি নয়। চটজলদি পেঁয়াজের সালাদ বানিয়েছিলেন সালমান। দেখতে হয়েছিল দারুণ।
৩. সে জন্য প্রথমে একটা গামলায় ছোট ছোট পেঁয়াজ নেন ভাইজান। সেগুলো আগে থেকেই ছিলে নিয়েছিলেন।
৪. তাতে দেন এক চামচ মৌরি।
৫. আর গুঁড়া মরিচ দেন এক চা–চামচের চার ভাগের এক ভাগ।
৬. তারপর দেন এক চা–চামচ কালিজিরা। সঙ্গে এর কিছু গুণের কথাও বলেন।
৭. মাখানোর জন্য সালাদে দেন এক চামচ শর্ষে তেল।
৮. সবার শেষে পরিমাণমতো লবণ।
৯. এবার দেন তাঁর জাদুকরি হাতের ছোঁয়া। মিনিটখানেক ধরে মাখান সালাদ।
১০. ব্যস! প্রস্তুত সাল্লু ভাইয়ের পেঁয়াজের সালাদ। চেখে নিজেই অভিভূত হয়ে বলেন, ‘অসাধারণ!’
তথ্যসূত্র: টাইমস আব ইন্ডিয়া