সময় রায়না কি সত্যিই ‘টুয়েলভথ ফেইল’ অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন
মো. সাইফুল্লাহ
কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর সময় রায়না এখন জনপ্রিয়তার তুঙ্গে। তাঁর ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ শো-টি এরই মধ্যে ইউটিউব থেকে নেটফ্লিক্সে উঠে এসেছে। সিজন ২ জমেও উঠেছে বেশসম্প্রতি ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’–এ অতিথি হয়ে এসেছিলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্কর। মেধার সঙ্গে সময়ের প্রেমের গুঞ্জন অবশ্য ছড়িয়েছে আগেইমুম্বাই বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই নেটিজেনরা এক আর এক যোগ করে দুই মেলাতে ব্যস্ত‘ইন্ডিয়াস গট লেটেন্ট’–এর পর্বটিতেও অবশ্য সময় আর মেধার রসায়ন বেশ চোখে পড়েছে; যদিও সময় অনুষ্ঠানে মেধাকে ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে দাবি করেছেন
আরেক কমেডিয়ান শ্যারন ভার্মার সঙ্গেও সময়ের ‘অনস্ক্রিন কেমিস্ট্রি’ দর্শক বেশ উপভোগ করেন। দুজনের ডেটিংয়ের গুঞ্জনে বেশ সরব হয়ে উঠেছিল ইন্টারনেট–দুনিয়া।তবে ইনস্টাগ্রামের এক ‘আস্ক মি এনিথিং’ সেশনে এ গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন সময়। বলেছেন, এটা স্রেফ ইন্টারনেটের তৈরি
বিজ্ঞাপন
গুঞ্জন-রটনা সময়ের জন্য নতুন নয়। ২০২৫ সালে আরেক কমেডিয়ান উরুজ আশফাককে ঘিরেও প্রেমের গুঞ্জন উঠেছিল। কেননা, উরুজ নিজেই এক পডকাস্টে ইঙ্গিত দিয়েছিলেন, একজন সফল পুরুষের সঙ্গে স্বল্প সময়ের একটা সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে এ গুঞ্জনের পালেও খুব একটা হাওয়া লাগেনিআপাতত মেধার সঙ্গে প্রেমের গুঞ্জনটাই সবচেয়ে চাউর। দুজনকে নিয়ে নানা মিমও চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। রটনা শেষ পর্যন্ত ঘটনায় রূপ নেয় কি না, দেখা যাক