নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে চলছে ‘মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬’
নারী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬ শুরু হয়েছে ৫ মার্চ, শেষ হচ্ছে আগামীকাল ৮ মার্চ। মেলাটি বসেছে রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর সড়কে মাইডাস সেন্টারে।
জীবনযাপন ডেস্ক
সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা। প্রায় ৫৬ জন নারী ও তরুণ উদ্যোক্তা তাঁদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন এখানে। পোশাক, গয়না, হস্তশিল্পসহ নানা ধরনের সৃজনশীল পণ্যের সমাহার আছে এখানে।
বিজ্ঞাপন
মেলার বিশেষ আকর্ষণ ‘রংধনু বন্ধুজন’ নামের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ।আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ আয়োজনে তারা নাচবে, গান গাইবে, করবে আবৃত্তি।এ ছাড়া তাদের স্টলে থাকছে হাতে তৈরি পোশাক, গয়না, ব্যাগসহ নানা শৈল্পিক পণ্য।দ্য সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক), হোপ অটিজম, বর্ণালী ও অপার অংশ নিয়েছে এই মেলায়।
বিজ্ঞাপন
মেলার সমাপনী দিনে দেওয়া হবে মাইডাস উদ্যমী উদ্যোক্তা পুরস্কার।মেলা আয়োজনে সহযোগী বিকাশ, পূবালী ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস ও আইপিডিসি।আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন নারী ও তরুণ উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করতে এবং উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে সহায়তা করবে।