বনানীতে চলছে রমজান নাইট মার্কেট

দেশীয় উদ্যোক্তা, ফ্যাশন ব্র্যান্ড ও লাইফস্টাইল পণ্যের প্রতিষ্ঠানগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্য নিয়ে লাইফস্টাইল পণ্য ভিত্তিক দোকান ‘গোদেশী’ আয়োজন করেছে ‘ঢাকা ফ্যাশন ফেস্টিভ্যাল: রমজান নাইট মার্কেট’। আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে বনানী সোসাইটির সহযোগিতায়। মেলা শুরু হয়েছে গতকাল। শেষ হবে আজ ৭ মার্চ। চলবে দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত।

মেলায় অংশ নিয়েছে প্রায় ৫০টি স্টল, যেখানে দেশীয় উদ্যোক্তা ও ডিজাইনারদের পোশাক, লাইফস্টাইল পণ্য, অন্দর সাজানোর ফার্নিচার প্রদর্শন করা হবে।
ছবি: ঢাকা ফ্যাশন ফেস্টিভ্যাল: রমজান নাইট মার্কেটের সৌজন্যে
পাশাপাশি থাকবে একটি গাড়ি শোরুম ডিসপ্লে এবং শিশুদের জন্য ভার্চুয়াল রিয়্যালিটি গেম জোন।
এ ছাড়া ল্যাবএইডের উদ্যোগে থাকবে একটি হেলথ অ্যান্ড ওয়েলনেস চেক-আপ ক্যাম্প, যেখানে দর্শনার্থীরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পাবেন।
দর্শনার্থীদের জন্য থাকবে টি-শার্ট পেইন্টিং, ক্যারিকেচার আর্ট, অ্যাকুস্টিক মিউজিকসহ নানা ধরনের অংশগ্রহণভিত্তিক আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান গোদেশী ও পানাসে ইভেন্টস আশা করছে, এই আয়োজনটি এমন একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করবে যেখানে ফ্যাশন, প্রযুক্তি ও উৎসবের আনন্দ একসঙ্গে মিলিত হবে।
পাশাপাশি এটি দেশীয় উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রচারণার প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।
মেলার টাইটেল স্পনসর প্রাইম ব্যাংক, এবং কো-পাওয়ার স্পনসর হিসেবে রয়েছে পাঠাও এবং সিলন চা।
মেলার স্থান: স্থান: বনানী, সড়ক ১৯/এ, ব্লক ই।