আজ ছুটির দিনে ঘুরে আসতে পারেন এই দুটি বৈশাখী মেলায়

রাজধানীতে চলছে জমজমাট বৈশাখী মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিকের আয়োজনে এই মেলা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। অপর দিকে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। এই মেলা শেষ হবে ১৮ এপ্রিল। প্রতিটি মেলায় দেশজ পণ্যের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন উদ্যোক্তারা। ছবিতে দেখুন মেলাগুলোর কিছু আয়োজন।

বাংলা একাডেমির বৈশাখী মেলা

বাংলা একাডেমির মেলায় আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কারুপণ্য
ছবি: প্রথম আলো
মেলায় পাবেন স্টাইলিশ টোট ব্যাগ
জামদানির ভ্যানিটি ব্যাগ।
কাপড়ের পুতুলে তুলে ধরা হয়েছে আমাদের ঐতিহ্য
বিভিন্ন স্টলেই আছে হাতে তৈরি দেশীয় গয়না
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত

এসএমই ফাউন্ডেশনের বৈশাখী মেলা

এসএমই মেলায় ‘ওয়ান কালচার’ নামের একটি প্রতিষ্ঠান বিক্রি করছে রিকশা পেইন্টের বাহারি পণ্য
গৃহস্থালি কাজের প্রয়োজনীয় পণ্য মিলবে ট্রেন্ডফারে
মেলায় বাঁশ ও বেতের পণ্য নিয়ে এসেছে অনেক প্রতিষ্ঠান
বেশির ভাগ দোকানেই চোখে পড়ল প্যাচওয়ার্কের পোশাক।
কীভাবে তৈরি হয় মাটির পণ্য, তা দেখাচ্ছেন এই উদ্যোক্তারা
মেলায় আছে অর্গানিক পণ্যের স্টল