
হার ই-ট্রেডের উদ্যোগে আগামীকাল ঢাকার ধানমন্ডি ২৭–এর মাইডাসে সেন্টারে শুরু হবে মেলা। এতে ৬০ নারী উদ্যোক্তার তৈরি দেশীয় পণ্য থাকবে। এই উদ্যেক্তারাইতিমধ্যেই অনলাইনে কাজ দিয়ে সাড়া ফেলেছেন।
বাংলা বর্ষবরণ ও ঈদ উপলক্ষে হার ই-ট্রেডের উৎসবকেন্দ্রিক এই আয়োজনের ট্যাগলাইন—উৎসবে এবার দুই ধরন, ঈদ ও বর্ষব১। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
দুপুর ১২টায় মেলার উদ্বোধনী আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ ও প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেন।
হার ই-ট্রেডের এটি ষষ্ঠ অফলাইন এক্সিবিশন। দুই দিন ধরে চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে প্রদর্শনী ও মেলা শুরু হবে। আগামী শনিবার রাত আটটায় শেষ হবে এই মেলা। শেষ দিন দুপুর ১২টায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।